‘পুলিশই জনতা, জনতাই’ প্রতিপদ্যেকে ঘিরে সাধারণ জনগণের সঙ্গে মিশে সরকারের সকল নির্দেশনার সুষ্ঠু বাস্তবায়নের পাশাপাশি থানার অফিসারদের নিষ্ঠার সঙ্গে পরিচালনা করে গরিব অসহায়দের অব্যাহত আইনি সহযোগিতা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধসহ এলাকার সার্বিক আইশৃঙ্খলার উন্নতিতে অবদান রাখার ফলস্বরূপ দ্বিতীয় বারের মতো সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (তদন্ত) নির্বাচিত হয়েছেন ওসমানীনগরে কর্মরত ওসি (তদন্ত) মাকসুদুল আমীন।
এছাড়া জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন ওসমানীনগরে কর্মরত এএসআই নিজাম উদ্দিন। বুধবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন ২০২১ সালের জেলা পর্যায়ের এ সম্মাননা প্রদান করেন।
অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, গৌরব থানাপুলিশের নয়, এটা ওসমানীনগরের সাধারণ জনগণের। একই থানায় কর্মরত তিন জন তিন ক্যাটারিতে জেলার মধ্যে সেরা, এটা অবশ্যই আনন্দের।
সিলেটের জৈন্তাপুর থানা কর্মরত থাকাকালীন ২০২০ সালে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার পর গত জুলাই মাসের শেষে দিকে নানা ঘটনায় আলোচিত সিলেট জেলার প্রবেশদ্বার ওসমানীনগর থানায় যোগদান করেন ওসি শ্যামল বণিক।
