পলাশবাড়ীতে সাবেক এমপি তোফাজ্জল হোসেনের ইন্তেকাল

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২২:০৪

পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর সহচর সাবেক সংসদ সদস্য আলহাজ তোফাজ্জল হোসেন সরকার (৭৩) গত ৭ জুলাই সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন তোফাজ্জল হোসেন সরকার এবং তত্কালীন রংপুর-২২ আসনে এমপি নির্বাচিত হন। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এবং পলাশবাড়ী ডায়াবেটিকস সমিতির সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।