করোনায় কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের স্ত্রী এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনের মা মনোয়ারা বেগম আলো (৭২) বৃহস্পতিবার সকালে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
জানা যায়, সম্প্রতি এমপি আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম করোনায় আক্রান্ত হন। করোনা পজিটিভ শনাক্তের পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিত্সার একপর্যায়ে গতকাল সকাল সোয়া ৬টার দিকে তিনি মারা যান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ ও কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) এমপি অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশা গভীর শোক প্রকাশ করেন। সাবেক এমপি আফাজ উদ্দিনের স্ত্রীর মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
