বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন
পাবনার চাটমোহর উপজেলার চিনাভাতকুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন (৭২) বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের মৃত্যুতে চাটমোহরের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বেঙ্গল
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বেঙ্গল (৭৮) গতকাল বৃহস্পতিবার সকালে তার কুমিল্লা জেলার লাকসামের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। দুপুরে লাকসামে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকালে চাটখিল উপজেলার পরানপুর হাফিজিয়া মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পুরানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান।
