শোক সংবাদ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২২:০৫

মো. আবেদ আলী দেওয়ান

মো. আবেদ আলী দেওয়ান (৮২) বার্ধক্যজনিত রোগে গত ৭ জুলাই ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। নিজ গ্রামের বাড়ি নওগাঁতে তার দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কমিটির সম্পাদক ও মোক্তারপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরবর্তী সময়ে উপসচিব (বিসিআইসি) পদে ছিলেন।

নবীউল্লাহ আকন্দ

পাবনার চাটমোহর পৌরসভার দোলং মহল্লার বাসিন্দা, প্রবীণ আওয়ামী লীগ কর্মী নবীউল্লাহ আকন্দ (৬৫) বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদজোহর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। নবীউল্লাহ আকন্দের মৃত্যুতে চাটমোহর পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক গভীর শোক প্রকাশ করেছেন।

নূরজাহান বেগম কেটি

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নূরজাহান বেগম কেটি (৮১) বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।