জিম্বাবুয়ের মাটিতে টেস্টে ক্রিকেটে প্রথমবার ৪০০-র বেশি রান করল বাংলাদেশ দল। গতকাল প্রথম ইনিংসে ৪৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। যা জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের দলগত সর্বোচ্চ স্কোর। এর আগে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৩৯১ রান। ২০১৩ সালে হারারেতেই এই রান করেছিল বাংলাদেশ। এটি ছাড়া ৩০০ ছাড়ানোর স্কোর আছে মাত্র একটি। ২০০৪ সালে হারারে মাঠেই ৩৩১ রান করেছিল টাইগাররা।
