বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০০:৪৪

বাণিজ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক খোলা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানান হয়, বাণিজ্যমন্ত্রী   টিপু   মুনশির  নাম  ও  ছবি ব্যবহার  করে  সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেসবুকে  একাধিক অ্যাকাউন্ট খুলে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হচ্ছে। এতে   বাণিজ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে  দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র্যাবের  আইটি   বিষয়ক  গোয়েন্দা   শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা  করছে।  

আরো জানান হয়, বাণিজ্যমন্ত্রী টিপু  মুনশি এমপি  নিজ  নাম ও  ছবি  ব্যবহার   করে কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এ বিষয়ে গত ৬ জুলাই, ২০২১ তারিখে ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়ারি (জিডি) দায়ের করা হয়েছে, জিডি নম্বর ২৩৯।