ময়মনসিংহে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১১:২১

ময়মনসিংহ মেডিকেল (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থা করোনায় ৬ জন ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে বলেন মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের মফিজুর রহমান (৬৫), শহীদুল ইসলাম (৪৫), গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম (৮০), ঈশ্বরগঞ্জের মোজাম্মেল হক (৬০), নেত্রকোনা সদরের সাহেরা খাতুন (৭০) ও পুর্বধলার আব্দুল মতিন (৬৮)।

চট্টগ্রামে কোনো হাসপাতালে আইসিইউ বেড খালি নেই

অপরদিকে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৬০), মোখলেছুর রহমান (৬৫), মীর জান (৮০), ভালুকার আলী নেওয়াজ (৫৫), গফরগাঁওয়ের কুলসুম বেগম (৫৫), শেরপুর সদরের আব্দুস সামাদ (৬৫), জসতিয়া রানী (৪০) ও টাঙ্গাইলের আব্দুল জলিল (৫৬)। ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৩৮৬ রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলের, মমেকের পিসিআর ল্যাবে অ্যান্টিজেন টেস্টে ৬৬৯ নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

ইত্তেফাক/এমআর