১. বায়ু ছাড়া কে বেঁচে থাকতে পারে না?
উ: জীব।
২. উদ্ভিদ বায়ুর কিসের সাহায্যে খাদ্য তৈরি করে?
উ: কার্বন ডাইঅক্সাইড।
৩. শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর কী প্রয়োজন?
উ: অক্সিজেন।
৪. কার জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ?
উ: জীবের।
৫. মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে কী
ব্যবহার করে?
উ: বায়ু।
৬. চরকা ঘোরাতে সাহায্য করে কোনটি?
উ: বায়ু প্রবাহ।
৭. বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে কি উত্পাদন করা যায়?
উ: বিদ্যুত্।
৮. মানুষ শরীর ঠান্ডা রাখতে কী কাজে লাগায়?
উ: বায়ু প্রবাহ।
৯. কী ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে?
উ: বায়ুপ্রবাহ।
১০. ভেজা চুল শুকানোর জন্য কী ব্যবহার করি?
উ: হেয়ার ড্রায়ার।
১১. বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে কী সরিয়ে নিতে সাহায্য করে?
উ: পানি।
১২. মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর কোন উপাদান ব্যবহার করা হয়?
উ: নাইট্রোজেন।
১৩. আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপক যন্ত্রে কী ব্যবহার করা হয়?
উ: কার্বন ডাইঅক্সাইড।
১৪. বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কী ব্যবহার করা হয়?
উ: কার্বন ডাইঅক্সাইড।
১৫. শ্বাসকষ্টের রোগী, ডুবুরি ও পর্বতারোহীদের কিসের মাধ্যমে অক্সিজেন সরবারহ করা হয়?
উ: অক্সিজেন সিলিন্ডার।
১৬. রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে কী হয়?
উ: বায়ু দূষণ।
১৭. জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে কোনটি?
উ: বায়ু দূষণ।
