দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র প্রমিত উচ্চারণের নিয়ম

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৭:৩০

মো. কামরুল হাসান, প্রভাষক

শামছুল হুদা খাঁন কলেজ

মহেশপুর, ঝিনাইদহ

 

গত পর্বের পর ...

 

‘অ’-এর উচ্চারণের নিয়ম

 

‘অ’-এর উচ্চারণের তিনটি ভাগ রয়েছে ।

১. আদ্য-অ (শব্দের শুরুতে)

২. মধ্য-অ (শব্দের মাঝে)

৩. অন্ত্য-অ (শব্দের শেষে)

 

আদ্য-অ

সূত্র ৩ : শব্দের প্রথমে যদি অ থাকে (স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত) তার পরে উ বা উ-কার থাকে, তাহলে আগের অ সাধারণত ও-কারান্ত উচ্চারিত হয়।

যেমন :

সরু গোরু তরু খেয়ে বকুল তলায় দাঁড়াতেই নতুন বউ মধু খেলে যদু আর বসুকে দেখে বলল, গোরুটা দেশটাকে মরুভূমি করে দিলো।

শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :

বানান                 উচ্চারণ

সরু                                           শোরু

তরু                             তোরু

বকুল                           বোকুল্

বউ                             বোউ্

মধু                            মোধু

যদু                            যোদু

বসু                            বোশু

মরুভূমি                      মোরুভুমি

সূত্র ৪ : শব্দের প্রথমে যদি অ থাকে (স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত) তার পরে ঊ বা ঊ-কার থাকে, তাহলে আগের অ সাধারণত ও-কারান্ত উচ্চারিত হয়। যেমন :

বধূ মরূদ্যানে ময়ূর দেখে কাকসমূহকে কটূক্তি কোরো না।

শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :

বানান                        উচ্চারণ

বধূ                             বোধু

মরূদ্যান                      মোরুদ্দান্

ময়ূর                          মোয়ুর্

কটূক্তি                         কোটুক্তি

বন্ধুরা, আরও জানতে চোখ রাখো ফেসবুকের ‘বাংলা বানানের নিয়মকানুন’ গ্রুপে এবং ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার অনুশীলন পাতায়।