শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
খোলপেটুয়া নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। গতকাল সোমবার মুন্সিগঞ্জ বাজারের পেছনে খোলপেটুয়া নদীর চর থেকে পুলিশের উপ-পরিদর্শক এমদাদ হোসেন ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তি হিন্দু সম্প্রদায়ভুক্ত জানায় পুলিশ।
শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
