রূপগঞ্জে কারখানায় আগুনের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৯:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় আগুনের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির সদস্যরা হলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারী, নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিনিধি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও কলকারখানা পরিদর্শকসহ ৭ সদস্য কমিটি গঠন করা হয়েছে। তবে প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা বর্ধিত করা হতে পারে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুনে এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে।

No description available.

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন জানান, ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাঁচ ও ছয় তলায় আগুন ড্যাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

ইত্তেফাক/ইউবি