ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
ধামইরহাটের আত্রাই নদীর বাঁধে ধস দেখা দিয়েছে। প্রায় দেড়শো মিটার জায়গা ধসে যাওয়ায় যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। উপজেলার ছালি গ্রামের কৃষক মো. আব্দুল খালেক বলেন, বাঁধটি ভেঙে গেলে প্রায় ২০-২৫টি গ্রামের বাড়িঘর ও শত শত একর জমির সবজিখেত তলিয়ে যাবে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান খান বলেন, বরাদ্দ দেরিতে আসায় বাঁধ সংস্কার করা যাচ্ছে না। বর্তমানে জিও ব্যাগে বালু ভর্তি করে ক্ষতিগ্রস্ত বাঁধটি ডাম্পিংয়ের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। দ্রুত কাজ এগিয়ে চলছে। আশা করি নদীতে পানি প্রবাহ বাড়ার আগে সংস্কার কাজ শেষ হবে।
