শ্রমিকসংকটে পাট জাগ দেওয়া বিঘ্নিত

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৪৪

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

বাগমারায় এবার পাটের ভালো ফলনের আশা করছেন চাষিরা। তবে পাট কাটা, জাগ দেওয়া ও ধোয়ার কাজে পর্যাপ্তসংখ্যক শ্রমিক না পেয়ে বিপাকে পড়েছেন চাষিরা।

উপজেলার কাচরীকোয়ালীপাড়া ও বাসুপাড়া ইউনিয়নের কয়েক জন পাটচাষি জানান, এ বছর পাটের আঁশ মোটা না হওয়ায় বিঘাপ্রতি ৭ থেকে ৮ মণ হারে উত্পাদন হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে উপজেলার কয়েকটি হাটে নতুন পাট বেচাকেনা শুরু হয়েছে। দামও বেশ ভালো। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান বলেন, বিগত তিন বছরের ব্যবধানে এখানে ৫০০ হেক্টর জমিতে পাটের চাষ বেড়েছে।