লকডাউনে ভালুকায় কাঁঠালের বিক্রি কম

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৪৪

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

লকডাউনের কারণে ভালুকায় কাঁঠাল বাজারে ধস নেমেছে। নির্ধারিত সময়ে হাট না বসায় বাজারগুলোতে লোকসমাগম কম হওয়ায় এ অবস্থা হয়েছে। উপজেলার জীবনতলা গ্রামের চাষি বিল্লাল হোসেন জানান, কাঁঠালের মৌসুম শুরু থেকে প্রতিদিন তিনি সিডস্টোর বাজারে পাঁচ-সাতটি করে কাঁঠাল নিয়ে আসেন। স্থানীয়রা ছাড়াও বাসযাত্রীরা কাঁঠাল কিনে নিতেন। কিন্তু লকডাউন শুরুর পর থেকে বাজারে ক্রেতা কমে গেছে। তাই নামমাত্র দামেই কাঁঠাল বিক্রি করে দেই। সিডস্টোর বাজারের আড়তদার ফালু সরকার জানান, লকডাউনে বাইরের বেপারি আসতে না পারায় কাঁঠালের দাম কম। এ বছর কয়েক লাখ টাকা লোকসান গুনতে হবে।