কাহারোলে আমন চারা রোপণে ব্যস্ত কৃষক

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৪৫

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোলের ছয়টি ইউনিয়নে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বলেয়া গ্রামের কৃষক আব্দুর রহিম জানান, তিনি এবার আমন মৌসুমে ব্রি-ধান-৫১ জাতের তিন একর জমিতে চাষ করছেন। একই গ্রামের সাইদুর রহমান জানান, গত বোরো মৌসুমে ধানের ভালো ফলন ও দাম বেশি পাওয়ায় তারা এবার আমন ধান চাষে ঝুঁকেছেন। কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক বলেন, কৃষকরা যাতে লাভবান হয় সেজন্য উন্নত জাতের ধান চাষে উত্সাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের সব প্রকার সহযোগিতা ও পরামর্শ কৃষি বিভাগ দিয়ে যাচ্ছে।