লকডাউন ও বন্যায় বিপাকে নিম্ন আয়ের মানুষ

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৪৬

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

লকডাউন ও বন্যায় বিপাকে পড়েছেন বেলকুচির নিম্ন আয়ের মানুষ। উপজেলার অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করেন চাষাবাদ ও তাঁত শিল্পে কাজ করে। সম্প্রতি যমুনার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আবাদি জমিগুলো ডুবে গেছে আর তাঁত শিল্পের উপকরণের মূল্য বাড়ায় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। সদর ইউনিয়নের সোহরাব উদ্দিন জানান, নদীর পানি বেড়ে যাওয়ায় ফসল ডুবে গেছে। কোনো কাজও নেই, খেয়ে না খেয়ে দিন পার করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কর্মহীনদের জন্য কিছু সহায়তা পেয়েছি। দুই-এক দিনের মধ্যে তা বণ্টন করা হবে।