বড়হাতিয়ায় গ্রামীণ সড়কে ভাঙন

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৪৬

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সম্প্রতি ভারী বৃষ্টিতে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ১২টি গ্রামীণ সড়ক ভেঙে গেছে। ফলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ জানান, ভারী বৃষ্টিতে এলাকার খাল-ছড়াসহ বহু গ্রামীণ সড়ক ভেঙেছে। গ্রামীণ সড়ক ভেঙে যাওয়ায় এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে। উপজেলা প্রকৌশলী মো. ইফরাদ বিন মুনীর জানান, বৃষ্টিতে বড়হাতিয়া এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড পটিয়া পৌর উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে শাহীদ বলেন, বড়হাতিয়া খালপাড় পরিদর্শন করে দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে।