রামগতিতে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৪৮

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতিতে শুক্রবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. পারভেজ (২৭)। উপজেলার আজাদনগর ব্রিজ সংলগ্ন এলাকার গিয়াস উদ্দিন মাস্টারের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। পারভেজ চর আলগী ইউনিয়নের চর হাসান হোসেন এলাকার মো. জমির আলীর ছেলে। সে ব্রিজ সংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করত।  রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।