শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে শুক্রবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাহমুদা বেগম (২৩)। স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী তরিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে তরিকুল ইসলামসহ পাঁচ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য উদ্ঘাটন হবে। তিনি আরো জানান, নিহতের স্বামী তরিকুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
