বিনোদন রিপোর্ট
দেশীয় তারকারা এখন অনেকেই ভীষণ স্বাস্থ্য সচেতন। রীতিমতো জিরো ফিগারের প্রতিযোগিতাও দেখা যায়। সেই তালিকায় অন্যতম একজন নায়িকা বর্ষা। যিনি স্বাস্থ্য সচেতন একজন নায়িকা হিসেবে সমাদৃত ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে কখনোই মুটিয়ে যাওয়া বর্ষাকে চোখে পড়েনি। ক্যারিয়ারের শুরু থেকেই তাকে দেখা গেছে এ বিষয়ে ভীষন সচেতন।
সময়ের পরিক্রমায় নায়ক-প্রযোজক অনন্ত জলিলকে বিয়ে করে হয়েছেন দুই সন্তানের মা। নায়িকারা মা হলে নিজেদের ফিগার ধরে রাখতে পারেন না বলে মনে করা হয়। কিন্তু বর্ষা সেই ধারণা ভুল প্রমাণ করে এখনো আছেন ফিট আর আকর্ষণীয়।
এর বাইরে তার নারী কেন্দ্রিক চলচ্চিত্র ‘নেত্রী:দ্য লিডার’-এর কাজ এরই ভেতরে শুরু হয়েছে। নিজের কাজ ও স্বাস্থ্য সচেতনতা প্রসঙ্গে বর্ষা বলেন, ‘শরীর ফিট রাখা আমার ছোটবেলার অভ্যেস। তখন হয়তো সেভাবে ব্যায়ামের প্রয়োজন হয়নি বা অনুষঙ্গও ছিল না।
এখন আল্লাহর রহমতে আমার বাসাতেই জিম আছে। নিয়মিত ব্যায়াম করি সেখানে। এ জন্য আমি ব্যক্তিগত ট্রেইনারও রেখেছি। আমি মনে করি, শুধু অভিনয়ের জন্যই নয়, শরীর সুস্থ রাখতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। বিশেষ করে এই মহামারিতে যত বেশি শরীরচর্চা করা যায় ততই ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষিত থাকা যাবে।’ অন্যদিকে ‘দিন : দ্য ডে’ ছবিতে একেবারে ভিন্ন একটি চরিত্র ও গেটআপে উপস্থিত হবেন চিত্রনায়িকা বর্ষা। সেই ছবির মুক্তির আগেই নতুন ছবির শুটিং করেছেন এ নায়িকা। ছবির নাম ‘নেত্রী : দ্য লিডার’। এ ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। ছবিটির কিছু অংশের শুটিংও করে এসেছেন ভারত থেকে।
এটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। তুরস্ক ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে আরো অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং, প্রদীপ রাওয়াত ও তরুণ অরোরাসহ তুরস্কের বেশ কজন জনপ্রিয় অভিনয়শিল্পী। বর্ষা বলেন, ‘নেত্রী ছবিটি নিজের ক্যারিয়াররের অন্যতম কাজ হবে। সেভাবেই গত কয়েকবছর ধরে কাজ করছি। আশা করছি দর্শকরাও সেই ভালোবাসাতেই আগলে রাখবেন আমাকে।’
