‘শান্তি মলম ১০ টাকা’

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৫৩

 

আরটিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০ টাকা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু ডা. এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তী কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌসহ অনেকে।

অভিরামপুর গ্রামের কুব্বাত আলীর বানর নিয়ে কাজ কারবার। বানর দিয়ে হাত গণনা করেন তিনি। তার বানরের নাম মিস্টার দুলাল। কুব্বাত আলীর প্রাণের দোস্ত এই দুলাল। গ্রামের কিছু মানুষ কুব্বাতের বানরের পেছনে লাগে। মিস্টার দুলালকে নিয়ে কুব্বাত একের পর এক ঝামেলায় পড়ে। বাদর নিয়ে ঘুরে বলে কুব্বাতের বিয়ে পর্যন্ত হয় না। প্রেমিকার এক কথা হয় বানর ছাড়ো, না হয় আমাকে ছাড়ো! কুব্বাত ছাড়তে পারে না কাউকেই। ১২ মাস অশান্তির মাঝে থাকা কুব্বাত তাই বিলি করে ১০ টাকার শান্তি মলম! কুব্বাতের অ্যাসিস্টেন্ট ব্যাটারি। সাইজে ছোট বলেই তার এই নাম। বানরকে কোট-প্যান্ট পরানো, মাথায় নিয়ে ঘোরাঘুরি তার কাজ। ভবিষ্যতে সেও একটা বানরের মালিক হবে! এই স্বপ্ন দেখতে দেখতেই ব্যাটারির দিন যায়!