ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন আড়াই শতাধিক দরিদ্র পরিবার। গতকাল স্থানীয় একটি বিদ্যালয় প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন—ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান শিকদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. ইসতিয়াক আহমেদ, সংরক্ষিত আসনের মহিলা সদস্য স্বপ্না রায়হান, নিলুফা ইয়াসমিন, নাহিদা আক্তার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে লকডাউনে বিপাকে পড়া ঘিওরে অসহায় ও কর্মহীন ১ হাজার ২৮০ জন মানুষের মধ্যে এ উপহার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
