অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ ৫

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৫৭

বিশেষ প্রতিনিধি

কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। গতকাল ভোরের দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক?্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। দগ্ধরা হলেন—আব্দুল মতিন, ইয়াছমিন আক্তার, আয়েশা, মায়েশা  ও আবুল খায়ের রায়হান। শেখ হাসিনা বার্ন হাসপাতালের চিকিত্সক জানান, দগ্ধ মতিনের শরীরের ৯২ শতাংশ, ময়নার ৯৫ শতাংশ, আয়েশার ৪৬ শতাংশ, মায়েশার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।

রায়হান জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের বাসা কামরাঙ্গীরচর এলাকায়। ঘটনার রাতে তিনি বাসায় ছিলেন। ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে এবং চারদিকে আগুন দেখতে পায়। পরে তারা দৌড়ে বাসার বাইরে চলে যান। তার মামা আব্দুল মতিন প্রতিদিন বাসায় অটোরিকশা চার্জ করতেন।  সে কারণেই ঐ দুর্ঘটনা ঘটেছে।