স্পোর্টস রিপোর্টার
আগামী বছর এএফসি অনূর্ধ্ব-২৩ এএফসি ফুটবলের চূড়ান্ত পর্ব উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে। এর আগে বাছাইয়ে খেলতে হবে এশিয়ার দেশগুলোকে। গতকাল বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে উজবেকিস্তানের তাসখন্দে। বাংলাদেশের ‘ডি’ গ্রুপে খেলবে উজবেকিস্তান, কুয়েত, সৌদি আরব। অক্টোবরে বাংলাদেশের গ্রুপের খেলা। ২৭ অক্টোবর কুয়েত, ২৯ অক্টোবর স্বাগতিক উজবেকিস্তান, ৩১ অক্টোবর সৌদি আরবের বিপক্ষে। ১১টি গ্রুপে ৪২টি দল লড়াই করবে। শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভারত, আফগানিস্তান খেলবে, নাম নেই পাকিস্তানের। গ্রুপ চ্যাম্পিয়ন ১১ দল, সঙ্গে গ্রুপ সেরা চার রানার্সআপ এবং স্বাগতিক উজবেকিস্তানসহ ১৬ দল নিয়ে ২০২২ সালের জুন মাসে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইয়ের খেলা অনুষ্ঠিত হবে।
