হারারে টেস্টে বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধের দেওয়াল নিয়ে হাজির হয়েছিলেন কাইতানো। ওপেনিংয়ে নেমে ১০৪.২ ওভার ব্যাটিং করেছেন, বল খেলেছেন ৩১১ টি, স্ট্রাইক রেট ২৭.৯৭। অসীম ধৈর্য নিয়ে খেলা ইনিংসে রান করেছেন ৮৭ তিনি। জিম্বাবুয়ের পক্ষে অভিষেকে ওপেনারদের এটিই সর্বোচ্চ ইনিংস। জিম্বাবুয়ের হয়ে অভিষেকে ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সেরা এখন কাইতানো। তার আগে রয়েছেন ডেভ হটন ও মাসাকাদজা। দুজনই অবশ্য সেঞ্চুরি করেছিলেন। টেস্ট ইতিহাসে অভিষেকে সর্বোচ্চ বল খেলার তালিকায়ও তিন নম্বরে এখন কাইতানো।
