জিম্বাবুয়ে সফর :ভিসা জটিলতায় যেতে পারেননি রুবেল-শামীম

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের পরই তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ দল। ইতিমধ্যে দেশে থেকে যাওয়া ওয়ানডে, টি-২০ দলের বাকি ক্রিকেটাররাও জিম্বাবুয়ের উদ্দেশ্যে বিমানে চড়েছেন। শুধু রুবেল হোসেন ও শামীম হোসেন পাটোয়ারির জিম্বাবুয়ে যাত্রা পিছিয়ে গেছে। ভিসা জটিলতার কারণে সতীর্থদের সঙ্গে জিম্বাবুয়ে যেতে পারেননি দুই ক্রিকেটার। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, কিছুটা বিলম্ব হলেও আজ-কালের মধ্যেই জিম্বাবুয়ে চলে যাবেন তারা। ভিসা সেন্টারের আভ্যন্তরীণ কার্যক্রমে ত্রুটির কারণে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদেরকে।

অভিজ্ঞ পেসার রুবেল জিম্বাবুয়ের সফরের শুধু ওয়ানডে দলে রয়েছেন। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন শামীম পাটোয়ারি। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের কারণে টি-২০ দলে সুযোগ পান গত বছর যুব বিশ্বকাপ জয়ী দলের এ ক্রিকেটার।