সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন গতকাল শুক্রবার বিকালে সদরপুরের ঢেউখালী বাবুরচর বাজার ও ঐ এলাকার প্রায় সহস্রাধিক ভ্যান-রিকশা শ্রমিকের মধ্যে করোনাকালীন আর্থিক সাহায্য প্রদান করেন। তিনি বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত হেঁটে অনুদান প্রদান করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান শিকদার, ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শাহদাদ হোসেন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে তিনি বাবুরচর খালাশীডাঙ্গি গ্রামের বাবুরচর ও চন্দ্রপাড়া সড়কের একটি বিধ্বস্ত সেতুর স্থলে মাটি ভরাটের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
