বরিশাল অফিস
বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি মাহমুদ গোলাম সালেক (৮৫) করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার ইউনাইটেট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যা রেখে গেছেন। ২০০৩-২০০৪ সালে তিনি বরিশাল শহর বিএনপির সভাপতি ছিলেন। তিনি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, জেলা বাস মালিক সমিতি এবং আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলামের সভাপতি ছিলেন। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল শুক্রবার বাদ জুমা ঢাকার বনানী মসজিদ চত্বরে জানাজা শেষে তার মরদেহ রাজধানীর বনানী গোরস্থানে দাফন করা হয়।
বর্ষীয়ান বিএনপি নেতা মাহমুদ গোলাম সালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।
