সাংস্কৃতিকব্যক্তিত্ব, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুত পাল (৫২) আর নেই । লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ভোরে সিলেটের একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি ছিলেন অকৃতদার। তার মৃত্যুতে চুনারুঘাটে শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে গতকাল চুনারুঘাটের শহিদ মিনারে এবং চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ভবনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়। এখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। বিকালে চুনারুঘাটের শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এক ট্র্যাজেডিক পরিবার বিদ্যুত পালের। এর আগে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তার তিন ভাই ও তিন বোন মারা গেছেন।
