শোক সংবাদ

আপডেট : ০৯ জুলাই ২০২১, ২২:০৯

সাজেদা বেগম

জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও মাছরাঙা টিভির বার্তাপ্রধান রেজোয়ানুল হক রাজা এবং নিউজ টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাটের মা সাজেদা বেগম (৮২) আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি রাজধানীর মিরপুর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। তিনি স্বামী, পাঁচ ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার মরহুমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমার স্বামী তোফাজ্জল হক করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। সাজেদা  বেগমের মৃত্যুতে  জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী লীগ নেতা আনিসুর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান (৯০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শুক্রবার ভোররাত ৪টার দিকে কানসাট ইউনিয়নের শিবনগর গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার কানসাট ইউনিয়নের শিবনগর মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক বিদ্যুত্ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ব্রি. (অব.) এনামুল হক, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী, অধ্যাপক শাহজাহান মিঞা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাজমুল হক, ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ নাজমুল আজম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র কারিবুল হক রজিন প্রমুখ।

মজিবর রহমান চৌধুরী

রাজশাহীর প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মজিবর রহমান চৌধুরী (৯৮) গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ৭০ বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি তত্কালীন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। গতকাল নগরীর হেতেম খান বড় মসজিদে জানাজা শেষে  তার দাশ দাফন করা হয়।

 

 

০