এসএসসি ও এইচএসসি—এই দুটি পাবলিক পরীক্ষাতে বাংলা প্রশ্নপত্রে প্রবন্ধ বা রচনা লেখার জন্য ৫টি বিকল্প থাকে। অপর পক্ষে, ইংরেজি প্রশ্নপত্রে কম্পোজিশন বা প্রবন্ধ লিখতে বলা হয়, শুধু ১টি বিষয় উল্লেখ করে। অর্থাত্ কোনো বিকল্প দেওয়া হয় না। এটা কি কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো নয়? ইংরেজি এমনিতেই একটি বিদেশি ভাষা, তার ওপর প্রবন্ধ লিখতে হবে কোনো বিকল্প ছাড়া! এটা ছাত্রছাত্রীদের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার একটি কারণ। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় যারা অকৃতকার্য হয়েছে তাদের বেশিরভাগই ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। বর্তমান প্রশ্নপত্রের ধরনই ছাত্রছাত্রীদের ইংরেজিতে অকৃতকার্য হওয়ার একটি বড় কারণ বলে আমি করি। এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
