জাপানে ভূমিধসে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

আপডেট : ১০ জুলাই ২০২১, ০০:২৭

জাপানের আটামিতে ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রী মটেজি তোসিমিটসুর কাছে পাঠানো এক বার্তায় বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। এসময় ড. মোমেন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদন জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের জনগণ আমাদের অন্তরের বিশেষ স্থান দখল করে রয়েছেন। আমরা সব সময় আমাদের সময়ের পরীক্ষিত জাপানি বন্ধুদের পাশে রয়েছি, যারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশের জনগণের পাশে রয়েছেন।