আফগানিস্তান থেকে দুই শতাধিক নাগরিককে ফেরালো চীন

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৩:৫৩

আফগানিস্তান থেকে দুই শতাধিক নাগরিককে ফিরিয়ে নিয়েছে চীন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সেনারা চলে যাওয়ার চীন এই সিদ্ধান্ত নিল। গতকাল শুক্রবার দ্য গ্লোবাল টাইমস জানায়, বিশেষ একটি বিমানে ২১০ চীনা নাগরিককে ফিরিয়ে আনে বেইজিং।

২ জুলাই কাবুল থেকে চীনের হুবেই প্রদেশে অবতরণ করে জিয়ামেন এয়ারলাইন্সের একটি ফ্লাইট। গ্লোবাল টাইমস জানায়, ফেরত আসা চীনাদের মধ্যে ২২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে আফগানিস্তানে তালেবান ৮৫ এলাকার নিয়ন্¿ণ নেওয়ার দাবি করেছে।

ইত্তেফাক/টিআর