রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় অনুসন্ধান চলছে

আপডেট : ১০ জুলাই ২০২১, ১৩:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেড কারখানার ছয় তলার আগুন নেভানো পর সেখানে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিস। ভবনটিতে আর কোনো মরদেহ আছে কিনা তা খুঁজে দেখছেন দমকল কর্মীরা।

শনিবার  (১০ জুন) সকাল ৮ থেকে এ অভিযান শুরু হয়। তবে এখন পর্যন্ত কোনও মরদেহ পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

No description available.

রূপগঞ্জের কর্ণগোপ এলাকার ওই কারখানায় শনিবার সকালে গিয়ে দেখা গেছে, এখনও ভবনের উপর থেকে ধোয়া বের হচ্ছে। ভবনে ছয় তলার ভেতরে আনাচে কানাচে পানি ছিটিয়ে দিচ্ছেন দমকল কর্মীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ভবনটি এখন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। আগুনে ভবনের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। আমরা উদ্ধার কাজ শেষে ভবনের বিষয়ে জানাব।

No description available.

আগুনে সবশেষ ৫২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে শুক্রবার দুপুর পর্যন্ত ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে দুইজন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এনএ