গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাত ও উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ জুলাই) হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭৬ নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ১৮০ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১৬ জন। শনাক্তের হার ৪৭ দশমিক ১৯ শতাংশ। মৃতদের মধ্যে করোনায় সাতজন এবং উপসর্গ নিয়ে আরও নয়জন। মোট মৃত্যুর মধ্যে ফরিদপুর জেলার সাত জন এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার নয় জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ৩৬০ জন।

ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৬টি। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৪৫৬ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৮৯৭ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, এই দুর্যোগের সময়ে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছি, করোনার প্রথম দিকে আমরা ভাল ছিলাম, তবে দ্বিতীয় ঢেউয়ে মাঝামাঝি সময়ে একটু খারাপ দিকে রয়েছে। আমরা সকলকে নিয়ে চেষ্টা করে যাচ্ছি এই যুদ্ধে জয়ী হতে।
ইত্তেফাক/জেডএইচডি
