বিভাগে করোনা ভাইরাস শনাক্তের হার আগের সব রেকর্ড ভেঙেছে। বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় পরীক্ষাকৃত নমুনার মধ্যে ৫৫ দশমিক ৪১ শতাংশ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তবে সিলেট জেলায় শনাক্তের হার সবচেয়ে বেশি। গত চব্বিশ ঘণ্টায় শুধু সিলেট জেলায় শনাক্তের হার ৬০ দশমিক ৩৩ শতাংশ।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান। তিনি জানান, বিভাগের ৭১১টি নমুনা পরীক্ষা করে ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট জেলায় ৪৮৪টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের, হবিগঞ্জে ৭৮টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের এবং মৌলভীবাজারে ১১৪ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা শনাক্ত।
ইত্তেফাক/ইউবি
