মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক
পারুলিয়া উচ্চবিদ্যালয় এন্ড কলেজ
লালমনিরহাট
একটানা কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে থেমে যাই, দম নিয়ে থাকি। ঠিক তেমনি কোন কিছু পড়ার সময় আমাদের মাঝে মাঝে থামতে হয় বা break নিতে হয়। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের কথায় কতটুকু থামতে হবে তার কিছু নিয়ম আছে এবং কতগুলো সাংকেতিক চিহ্নের সাহায্যে নিয়মগুলো প্রকাশ করা হয়। এই সাংকেতিক চিহ্ন গুলোকে punctuation বা punctuation marks বলা হয়। এই punctuation mark গুলো সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার না হলে বাক্যের অর্থ বা ভাব সঠিকভাবে বোঝা যাবে না। ইংরেজিতে ব্যবহূত প্রধান punctuation mark গুলো নিম্নরূপ
1. Full Stop [.]
2. Comma [,]
3. Semi- Colon [;]
4. Colon [:]
5. Question Mark [?]
6. Exclamation Mark [!]
7. Quotation Mark [‘’ ‘’]
8. Apostrophe [‘]
9. Hyphen [-]
10. Dash [—]
11. Brackets [ () ]
Use of Full Stop- [.]
Full Stop দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি বোঝায়। সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য।
Assertive, Imperative এবং Optative এর শেষে।
E.g. Bangladesh is an agricultural country in the world. The door was closed.
সংক্ষিপ্ত বা Abbreviated word ও শব্দের পর বসে:E.g. B.A. M.A U.S.A Dr. (Doctor)
Comma (,)
Comma স্বল্প বিরতি নির্দেশ করে। সাধারণতঃ এক (১) গণনা করতে যে সময় লাগে, Comma’র বিরতি কাল ততটুকু। বক্তার বক্তব্য সুষ্পষ্ট করতে Comma বিশেষ ভূমিকা পালন করে। সঠিক স্থানে Comma ব্যবহার না করলে অর্থের তারতম্য ঘটে। এমনকি বক্তব্যের উদ্দেশ্য ব্যাহত হয়। যেমন- এখানে থাকবেন না, থাকলে বিপদ হবে। এখানে থাকবেন, না থাকলে বিপদ হবে। নিচে উল্লেখিত ক্ষেত্রে Comma বসে-
i) দুইয়ের অধিক সমজাতীয় word, phrase বা Clause পাশাপাশি ব্যবহূত হলে প্রত্যেকটির পর Comma (,) বসে এবং শেষ শব্দের পূর্বে and বসে।
Raju, Robin, Habib and Tushar are going to school.
There are trees, bushes and flowers in the garden.
He lost land, money, reputation and friends.
What is wrong, Asad ?
Note: and এর আগে Comma বসে না।
ii) However, Moreever, therefore, As a result, Consequently, On the other hand, In the same time, Yet, Still, Otherwise, So, ইত্যাদি Adverb গুলোর পর Comma বসে।
So, he is a good person. However, he is a nice man.
On the other hand, Rahul is a thief.
After all, he is happy.
উপর্যুক্ত Adverb গুলোর বাক্যের মাঝে ব্যবহূত হলে এদের আগে ও পরে Comma বসে।
He, however, is a nice man. He is, therefore, happy here.I, therefore, pray and hope that you would be kind enough to grant me 5 days’ leave of absence in advance.
পরের অংশ আগামীকাল
