বায়ু

আপডেট : ১০ জুলাই ২০২১, ১৯:৩৫

১৮. গাছপালা পোড়ানোর ফলে উত্পন্ন ধোঁয়া   দূষিত করে?

উ:বায়ু।

১৯. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কী নির্গত হয়?

উ:বিভিন্ন ধরণের গ্যাস।

২০. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করলে বাতাসে কী ছড়ায়?

উ:দুর্গন্ধ।

২১. মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনটি?

উ:বায়ুদূষণ।

২২. পরিবেশের উপর কিসের ক্ষতিকর প্রভাব রয়েছে?

উ:বায়ুদূষণ।

২৩. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কী ছড়ায়?

উ:কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস।

২৪. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কেন?

উ:বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।

২৫. এসিড বৃষ্টি তৈরি হয় কেন?

উ:কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয়।

২৬. এসিড বৃষ্টির ফলে কী হয়?

উ:জীবের ক্ষতি হয় বা জীব মারা যেতে পারে।

২৭. আমরা কীভাবে দূষণ প্রতিরোধ করতে পারি?

উ:প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, পুনরায় ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি।

২৮. ময়লা আবর্জনা  পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমে কী করতে পারি?

উ:বায়ু দূষণমুক্ত করতে পারি।