মুহম্মদ আনিসুল হক
১১ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ২৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৯ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : চন্দ্র। আপনার শুভ সংখ্যা :২। শুভবার : সোমবার। শুভ রত্ন : মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নতুন বন্ধু লাভ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক ক্ষেত্রে যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
