বিনোদন ডেস্ক
করোর প্রকোপ কিছুটা কমতেই আবারো সরব হচ্ছে বলিউড। নতুন সিনেমার শুটিং থেকে শুরু করে মুক্তির তালিকাও দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ‘ভুত পুলিশ’ সিনেমাটি। এ বছরের শুরু দিকে শুটিং শেষ করা হলেও সিনেমা হল বন্ধ থাকায় মুক্তির দলে নাম লেখাতে পারেনি সিনেমাটি। আগামী সেপ্টেম্বরে মুক্তির আগ্রহ নির্মাতা প্রকাশ করলেও সেটা নিয়েও রয়েছে শঙ্কা। কারণ সে সময়ও হল খোলার সম্ভাবনা খুব কমই রয়েছে। সেই শঙ্কা থেকেই অবশেষ ওটিটি প্লাটফর্মে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, আগামী ১৭ সেপ্টম্বর ওটিটি প্লাটফর্ম ‘হটস্টার’-এ রিলিজ পাবে সিনেমাটি। সম্প্রতি সিনেমাটির মূল চার তারকার ছবি দিয়ে নির্মিত পোস্টার প্রকাশ করে ঘোষণাটি করেছেন নির্মাতা। বিগ বাজেটের আলোচিত এই সিনেমাটি নিয়ে সংশ্লিষ্ট তারকাদের প্রত্যাশার পাল্লা শুরু থেকেই অনেক ভারি বলা চলে। কিন্তু নতুন এই মাধ্যমে এমন সিনেমা রিলিজ দিলে সেটা কতটা সফল হবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। এ অবশ্য জ্যাকুলিন বিচলিত নন। তিনি বলেন, ‘বিকল্প মাধ্যম নানা সময়েই তৈরি হয়েছে এবং সেটা দর্শকরা গ্রহণও করেছেন। এরইমধ্যে ওটিটি মাধ্যমগুলো বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছে। অনেক বিগ বাজেটের সিনেমা রিলিজ দিয়ে আয়ের রেকর্ড গড়েছে। আমার এই সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ বরাবরই ছিল। তাই সফলতা আসবেই। নির্মাতার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’
জ্যাকুলিন ফার্নান্দেজ
