গ্রাহকদের খুশি করতে তথা জনপ্রিয়তার মাত্রা আরও বাড়াতে হোয়াটসঅ্যাপ-এ প্রায়শই নিত্যনতুন ফিচারের আগমন ঘটে থাকে। ফেসবুক মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় মেসেজিং পরিষেবাগুলির মধ্যে অত্যন্ত সুবিধাজনক একটি হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। উদাহরণস্বরূপ, হোয়াটসঅ্যাপে হাই-রেজোলিউশনের ভিডিও ফাইলগুলি সর্বদা কমেপ্রসড হয় এবং চ্যাটে ডকুমেন্ট হিসেবে প্রেরণ করা হয়। তবে খুব শীঘ্রই এই নিয়মের পরিবর্তন হতে পারে, ভবিষ্যত্ আপডেটে ইউজাররা ভিডিও কোয়ালিটি চুজ করার অপশন পাবেন।
হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের হাই রেজোলিউশন ভিডিও পাঠাতে দেবে। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড বেটা ২.২১.১৪.৬ (ভার্সন)-এ এই ফিচারটি পাওয়া গেছে, যার সাহায্যে যখন কোনো ভিডিও পাঠানো হচ্ছে, তখন তার ডিফল্ট কোয়ালিটি পরিবর্তন করা যাবে। বর্তমানে, হোয়াটসঅ্যাপ ভিডিও প্রেফারেন্স কাস্টমাইজ করার অনুমতি দেয় না। তবে লেটেস্ট বিটা ভার্সনটিতে ভিডিওর আপলোড কম্প্রেসন নির্ধারণের জন্য তিনটি বিকল্প দেখা যাবে—‘অটো’, ‘বেষ্ট কোয়ালিটি’, এবং ‘ডাটা সেভার’ অটো বিকল্পটি সম্ভবত ডেটা স্পিডের ভিত্তিতে কম্প্রেসড ফাইল হিসেবে ভিডিওগুলি প্রেরণ করবে। ‘ডাটা সেভার’ বিকল্পটি এমন ইউজারদের জন্য আদর্শ, যারা কম ডেটা খরচ করে ভিডিও পাঠাতে চান। আপাতত, হোয়াটসঅ্যাপএ হাই-রেজোলিউশনের ভিডিও অ্যাটাচড ডকুমেন্ট ফরম্যাটে পাঠাতে হয়। তবে নতুন ‘বেষ্ট কোয়ালিটি’ অপশনটির সাহায্যে ব্যবহারকারীরা গুণমান ক্ষুন্ন না করেই গ্যালারী থেকে একটি ভিডিও পাঠাতে সক্ষম হবেন, তবে সেক্ষেত্রে অন্য অপশনের তুলনায় সময় একটু বেশি লাগতে পারে।
এই ফিচারটি ঠিক কবে হোয়াটসঅ্যাপ-এর স্টেবল ভার্সনে রোলআউট হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে যেহেতু এটি বর্তমানে বিটা ভার্সনে রয়েছে এবং হোয়াটসঅ্যাপ এটির উপর কাজ করছে, তাই আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই ফিচারটি সমস্ত অ্যান্ড্রয়েড ইউজারদের ব্যবহারের জন্য উন্মুক্ত হবে।
