গঙ্গাচড়ায় আমন আবাদ বিঘ্নিত

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২২

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় পানির অভাবে আমন আবাদ বিঘ্নিত হচ্ছে। কৃষকরা জানান, ১০ দিন আগে বৃষ্টি হলেও ধীরে ধীরে শুকিয়ে গেছে জমির পানি। হাবু গ্রামের কৃষক রফিকুল বলেন, চাষ করা জমি শুকিয়ে যাওয়ায় বাধ্য হয়ে শ্যালো দিয়ে পানি সেচ দিয়ে চারা রোপণ করেছেন। অপর কৃষক নরেন চন্দ্র জানান, তার তিন বিঘা জমি শুকিয়ে গেছে। তাই মোটর দিয়ে পানি সেচ দিচ্ছেন জমিতে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, এখনই আমন চারা রোপণের উপযুক্ত সময়। জমিতে পানি না থাকলে সেচ দিয়ে চারা রোপণই উত্তম।