গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর জেনারল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, আইসিইউ ও আরটি-পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে শনিবার মানববন্ধন করা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস চত্বরে গাইবান্ধা নাগরিক মঞ্চ এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্যসচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বিশিষ্ট সমাজসেবক ওয়াজিউর রহমান রাফেল, জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, সাবেক প্যানেল মেয়র জি এম চৌধুরী মিঠু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্যসচিব জাহাঙ্গীর কবীর তনু, জাসদ নেতা নূর মোহাম্মদ বাবু প্রমুখ।
