চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ কমছে

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কমে আসছে করোনা ভাইরাসের সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর ল্যাব ও র্যাপি এনিটজেন টেস্টে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গড় শনাক্তের হার ১০.৮৬ শতাংশ। যা শুক্রবার ছিল ১৪.৪২ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১৪.৫৬ শতাংশ এবং বুধবার শনাক্তের হার ছিল ১৩.৬৩ শতাংশ। 

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৭ জন রোগী চিকিত্সা নিচ্ছে। এছাড়া জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৪৫০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩ হাজার ৬৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ১৮৫ জন।

তিনি বলেন, জেলার মানুষ লকডাউন মেনে চলায় দেশের বিভিন্ন স্থানের চেয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত ও সংক্রমণের হার দিনদিন কমে আসছে।