হাতিয়ায় চার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২৪

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ায় চারটি হত্যাসহ ২৪ মামলার পলাতক আসামি ইরাক উদ্দিন কালুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে তাকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কালু নিঝুম দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের ইলিয়াছ মাঝি বাড়ির মাইনুদ্দিন ওরফে মনু মাঝির ছেলে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত কালু উপজেলার চাঞ্চল্যকর রবীন্দ্র হত্যা মামলা, সোনাদিয়ার জুবায়ের হত্যা মামলাসহ চারটি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা, পাঁচটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং অন্য আরো ১৩টি মামলাসহ মোট ২৪ মামলার পলাতক আসামি।