আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘি উপজেলার সান্তাহারে বসতবাড়ির উঠানে চাষ করা চারটি গাঁজার গাছসহ আজিজুল ইসলাম শান্ত নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক ঐ গ্রামের জবায়দুল ইসলাম সবদুলের ছেলে। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, আজিজুল ইসলাম শান্ত দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির উঠানে গাঁজা গাছের চাষ করছিলেন। বাড়িতে অভিযান চালিয়ে ছোট-বড় মিলে চারটি গাঁজা গাছ জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আজিজুল ইসলামের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
