ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২৪

ফুলবাড়ী (কুড়িগ্রাম)  সংবাদদাতা

ফুলবাড়ীতে শনিবার দুপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের কিশামত প্রাণকৃষ্ণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম মিরাজ (২)। সে ওই গ্রামের হারুন মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, খেলতে খেলতে শিশুটি এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরের পানিতে ভাসমান লাশ দেখতে পায়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সারোয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।