হোমনায় বিদ্যুত্স্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২৫

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় শুক্রবার বিদ্যুত্স্পৃষ্টে মো. ইয়াছিন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলা দৌলতপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। শনিবার হোমনা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহতের সহকর্মীরা জানান, ইয়াছিন শুক্রবার তার গ্রামের পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার গঙ্গানগর গ্রামে কাঠ মিস্ত্রির কাজ করতে যায়। সেখানে ঘরে বিদ্যুতের সকেটের সুইচ দিতে গিয়ে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুত্স্পৃষ্টে ছেলেটির মৃত্যু হয়েছে।  হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।