গোল্ডেন বুটের হাতছানি কেইনের সামনে

আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:৪৮

স্পোর্টস রিপোর্টার

ইউরোর সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে ইংল্যান্ডকে প্রথমবার ফাইনালে তুললেন হ্যারি কেইন। ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন গোলের সঙ্গে সঙ্গে অনবদ্য এক রেকর্ড ছুঁয়েছেন। তার গোল এখন চারটি।

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে ১০ গোল করে হ্যারি স্পর্শ করলেন গ্যারি লিনেকারের রেকর্ড। লিনেকার ইংল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১০ গোল করেছেন। সেদিক থেকে লিনেকারের রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেইন। ফাইনালে গোল করতে পারলে লিনেকারকে টপকে এককভাবে রেকর্ড নিজের দখলে নেবেন ইংল্যান্ড অধিনায়ক। এর আগে ইউরোতে ওয়েন রুনি ও অ্যালান শিয়েরারের রেকর্ড টপকে যান হ্যারি কেইন। বড় কোনো টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে রুনি ৭ এবং শিয়েরার ৯ গোল করেছেন।

 ইউরোয় রোনালদো  এবং চেক প্রজাতন্ত্রের প্যাত্রিক সিক ৫টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন। ফাইনালে হ্যারি ২ গোল করতে পারলেই রোনালাদো এবং প্যাত্রিক সিককে টপকে গোল্ডেন বুট জিততে পারেন।